Refund & Return Policy
OptexBD-তে আপনার কেনাকাটা সহজ, নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রথম অগ্রাধিকার। আপনার কেনাকাটার অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন করতে আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি নিচে দেওয়া হলো:
১. ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য প্রাপ্তি (Damaged, Defective or Wrong Products)
পণ্য ডেলিভারির সময় যদি ভাঙা, ভাঙা কভার/বক্স, ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য পান, তবে তার পূর্ণ দায়ভার OptexBD বহন করবে।
এক্ষেত্রে ডেলিভারি চার্জসহ সম্পূর্ণ বিনামূল্যে পণ্য পরিবর্তন (Replacement) বা রিফান্ড প্রদান করা হবে।
পরামর্শ: ডেলিভারি ম্যানের সামনে পার্সেল আনবক্স (Unboxing) করার চেষ্টা করুন এবং যেকোনো ত্রুটির জন্য তাৎক্ষণিক স্পষ্ট ছবি বা ভিডিও তুলে রাখুন।
২. পরিবর্তন বা রিটার্নের শর্তাবলী (Change of Mind & Conditions)
ওয়েবসাইট বা অফিশিয়াল পেজে দেখানো ছবি/ভিডিওর সাথে প্রেরিত ভালো মানের পণ্যের হুবহু মিল থাকা সত্ত্বেও গ্রাহক ব্যক্তিগত কারণে (পছন্দ না হওয়া/বাতিল করা) পণ্য রিটার্ন করতে চাইলে আপ-ডাউন উভয় পথের ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
রিটার্নকৃত পণ্যটি অবশ্যই অব্যবহৃত, মূল প্যাকেজিং, ট্যাগ, ক্যাশ মেমো এবং আনুষঙ্গিক সমস্ত জিনিসসহ অক্ষত অবস্থায় থাকতে হবে।
ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত বা কোনো সিল ছেঁড়া থাকলে সেই পণ্য রিটার্ন বা রিফান্ড যোগ্য হবে না।
৩. নো-রিটার্ন ক্যাটাগরি (Non-Returnable Items)
ইলেকট্রনিক পণ্যের কোনো অংশ কাস্টমারের নিজস্ব ভুল ওয়্যারিং, অনিয়মিত বিদ্যুৎ প্রবাহ (Voltage fluctuation) বা পানিতে ভিজে নষ্ট হলে তা পলিসির আওতাভুক্ত হবে না।
কাস্টমাইজড বা বিশেষ অর্ডারে তৈরি করা কোনো পণ্য (যেমন: কাস্টম ইলেকট্রনিক সার্কিট/ডিভাইস) পছন্দ না হওয়ার অজুহাতে রিটার্ন নেওয়া হয় না।
৪. রিফান্ড প্রক্রিয়া ও সময়সীমা (Refund Process & Timeline)
কাস্টমার রিটার্নকৃত পণ্য আমাদের অফিসে পৌঁছানোর পর তা টেকনিক্যাল টিম পরীক্ষা করবে।
পণ্য সঠিক অবস্থায় পাওয়ার ৩ থেকে ৭ কর্মদিবসের মধ্যে কাঙ্ক্ষিত বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড সম্পন্ন করা হবে।
পণ্য পাঠানোর সময় প্রদত্ত ডেলিভারি চার্জ (যদি আগে প্রদান করা থাকে এবং ত্রুটি কাস্টমারের কারণে হয়) রিফান্ডের মূল টাকা থেকে কেটে নেওয়া হবে।
৫. কাস্টমার সাপোর্ট ও যোগাযোগের সময় পণ্য রিটার্ন, এক্সচেঞ্জ বা রিফান্ড সংক্রান্ত সমস্যার জন্য ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের অবহিত করতে হবে:
হেল্পলাইন/হোয়াটসঅ্যাপ: 01645458700
যোগাযোগের সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত
ইমেইল/মেসেজ: আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মেসেঞ্জার সেকশন।